বালুরঘাট, ৩১ মার্চ— পথশ্রী প্রকল্পের পরেও মেরামত হয়নি অধিকাংশ রাস্তায়। শুক্রবার বেহাল রাস্তা মেরামতির দাবীতে রাস্তায় নামলো আর এসপি। বালুরঘাটের দোল্লা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতা কর্মীরা। সংগঠনের দাবি, দৌল্লা থেকে শালগ্রাম পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে তার কোন মেরামতি না হওয়ায় প্রতিবাদ জানিয়ে এদিন পথ অবরোধ করেছেন। যে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয়েছেন আর এসপি নেতৃত্বরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ জনেরা। যে বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যানবাহন চলাচল। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ।
সুজলা বর্মন ও ক্ষিতিশ সরকাররা বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল অবস্থা। যার জেরে প্রতিনিয়ত চলাচল করতে চরম দুর্ভোগে পড়েন এলাকার আট দশটি গ্রামের কয়েক হাজার মানুষজন। যার প্রতিবাদেই এলাকার মানুষজনকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন তারা।

