পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বালুরঘাটে বিজেপির মোটরবাইক র‍্যালি, অংশ নিলেন যুবক-যুবতী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট:— রাজ্যে পরিবর্তনের দাবিকে সামনে রেখে বালুরঘাটে অনুষ্ঠিত হল মোটরবাইক র‍্যালি। দলের ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’কে সফল করতে এদিন শহরের বিভিন্ন রাস্তা জুড়ে এই র‍্যালি ঘিরে দেখা গেল দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা।

বৃহস্পতিবার বালুরঘাট শহরের জেলা বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যালির সূচনা হয়। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কর্মী-সমর্থক মোটরবাইকে করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। র‍্যালিতে বিশেষভাবে নজর কেড়েছে যুবক-যুবতীদের উপস্থিতি। তরুণ প্রজন্মের বড় অংশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করায় র‍্যালিতে আলাদা মাত্রা যোগ হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সেই পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে এমন কর্মসূচি সংগঠিত করার পরিকল্পনাও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপির বালুরঘাট শহর যুব মোর্চার পক্ষ থেকে বাবুসোনা অধিকারী বলেন, “রাজ্যে পরিবর্তনের দাবিতে বিজেপি সারা রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বালুরঘাটে এই মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান, আগামী দিনগুলিতে জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের আরও কর্মসূচি নেওয়া হবে এবং মানুষের সমর্থন নিয়েই বিজেপি পরিবর্তনের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তাঁদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *