পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল মহিলার ডান চোখের মনির পাশে রয়েছে একটি আস্ত কৃমি

উত্তরবঙ্গ কলকাতা প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

মালদা,২ মার্চ : পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল মহিলার ডান চোখের মনির পাশে রয়েছে একটি আস্ত কৃমি।
বুধবার রাতে মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় একটি চক্ষু সেবা কেন্দ্রে অস্ত্রোপচার করে মহিলার চোখ থেকে বের করা হয় প্রায় ৫ এম এম লম্বা একটি জ্যান্ত কৃমি। চিকিৎসকরা জানিয়েছেন এটি দুর্লভ ঘটনা। আগে মাঝেমধ্যে এমন ঘটনা দেখা যেত। বর্তমানে এই ঘটনা বিরল। কৃমির জন্য হতে পারত চোখ নষ্ট, এমন কি ব্রেনে পৌঁছে গেলে মৃত্যুর আশঙ্কাও ছিল।
অস্ত্রোপচারের পর ভালো রয়েছেন মহিলা। তবে এই ঘটনায় অবাক হয়েছেন পরিবারের লোকেরা। চিকিৎসকদের মতে খালি পায়ে হাঁটলে নাকি অনেক সময় রক্তের মাধ্যমে ডিম্বানু বা কৃমি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। শরীরে আরো কোথাও কৃমি বা ডিম্বাণু রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *