পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যা লঘু দপ্তর ও বৃত্তিনিগম দপ্তরের পক্ষ থেকে ঋণমেলা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইসলামপুর হাইস্কুল মাঠে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যা লঘু দপ্তর ও বৃত্তিনিগম দপ্তরের পক্ষ থেকে ঋণমেলা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইসলামপুর হাইস্কুল মাঠে। এই মেলার মাধ্যমে মাইনোরটি ছেলে মেয়েরা উপকৃত হবে। এই মেলা থেকে ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে ৩৬ জন মাইনোরটি পড়ুয়াদের হাতে স্কলারশিপ প্রদান করা হয়। পাঁচ দিন ধরে চলবে এই মেলা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল সাহিদ, রাজ্যের উদ্যান পালন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাদ বানু সহ মহকুমার সমস্ত বিডিওরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *