পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে বংশীহারী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪০ জন কৃষকদের পাট চাষ করবার জন্য দেওয়া হলো পাটের বিচ ও পাট গুলোকে লাইন ভাবে লাগানোর জন্য দেওয়া হয়েছে ছোট মেশিন। এছাড়াও পাট গুলিকে শ্রীবৃদ্ধি করবার জন্য দেওয়া হয়েছে জিংক। এতে কৃষকরা চাষের সামগ্রী পেয়ে ভীষণভাবে উপকৃত হয়েছেন ও লাভবান হবেন বলে মনে করছেন। অসময়ে পাট চাষে ভালো দাম পাবে বলেও মনে করছেন। কৃষকদের কথায় মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি দপ্তরের আধিকারিক এভারেস্ট লেপচা, বংশীহারী ব্লকের সভাপতি রিনা রায়, সহ সভাপতি গনেশ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা।

