গঙ্গারামপুর,২৫ ফেব্রুয়ারি : ————-———-পুকুর থেকে হেলমেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনার তদন্ত করতে পুকুরে স্পিডবোর্ড ও ডবুরি নামানো হল। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় ।
গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র শ্মশান এলাকার রয়েছে একটি পুকুর। সকালে শ্মশান এলাকার পুকুরে,হেলমেট পড়ে থাকতে দেখেন পথচারীরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশে। গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে পৌঁচ্ছে পুকুর থেকে হেলমেট উদ্ধার করে। কিন্তু ঘটনা স্থল থেকে কেউ উদ্ধার না হওয়ায় রহস্যের সৃষ্টি হয়। বিকেলে মহেন্দ্র শ্মশান পুকুরে নামানো হয় স্পিডবোর্ড। ঘটনার এতে পুকুর পাড়ে বহু উৎসুক মানুষের ভিড় জমে।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র বলেন,পুকুরে কেউ ডুবে গিয়েছে কী না।সেটা দেখতে স্পিডবোর্ড নামানো হয়েছে।

