পুজো মন্ডপে আসলে দেখা মিলবে যুদ্ধের সময় ব্যবহার করা বিভিন্ন ক্ষেপণাস্ত্র। যার নাম দেওয়া হয়েছে পাওয়ার অফ ইন্ডিয়া। নয়াবাজারের শিবাজী সংঘের কালিপুজো ঘিরে তাই ব্যবস্তা তুঙ্গে উঠেছে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

জেলার কালিপুজো গুলির মধ্যে অন্যতম তপন ব্লকের নয়াবাজার শিবাজী সংঘ। প্রতিবছর কালিপুজোয় চোখ বাঁধানো আলোক সজ্জার সঙ্গে প্যান্ডেলে বিভিন্ন থিম তুলে ধরেন। এবারে শিবাজী সংঘের পুজোর থিম পাওয়ার অফ ইন্ডিয়া। থিমে তুলে ধরা হয়েছে ভারতের সেনা বাহিনী,বিমান বাহিনী ও নৌ বাহিনীর কার্যকলাপ ও অস্ত্র ভান্ডার। মন্ডপে ঢুকলে নজরে আসবে যুদ্ধের সময় ব্যাবহার করা ট্যাঙ্ক,কামান,তেজশ সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র। শুধু ক্ষেপণাস্ত্র নয়। যে সমস্ত সেনা বাহিনীর ক্যাপ্টনরা শহিদ হয়েছেন তাদের জীবনী। এবং দেশের জন্য যে সমস্ত সেনা বাহিনীর ক্যাপ্টনরা কাজ করে চলেছেন তাদেরও জীবনী। অর্থাৎ মন্ডপে ঢুকলে মনে হবে মিউজিয়াম। নয়তো কোনো সেনা বাহিনীর ক্যাম্পাসে রয়েছেন। এসবের পাশাপাশি চন্দন নগরের আলোক সজ্জায় গোটা নয়াবাজার সাজিয়ে তোলা হয়েছে।
পুজো প্রসঙ্গে শিবাজী ক্লাবের অন্যতম কর্মকর্তা শংকর মন্ডল বলেন,আমাদের পুজো প্যান্ডেলে ঢুকলে নজরে পড়বে দেশকে সুরক্ষিত রাখার জন্য সেনা বাহিনীর বিভিন্ন কার্যকলাপের চিত্র। নৌ বাহিনী,বায়ুসেনা ও সীমান্তবর্তীর জওয়াররা কী কী অস্ত্র ব্যবহার করে থাকেন সেসব তুলে ধরা হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা অসীম সরকার বলেন, আমাদের থিম পাওয়ার অফ ইন্ডিয়া। সেনা বাহিনী,নৌ বাহিনী,ও বিমান বাহিনী। এই তিন বাহিনীর যে অস্ত্র ভান্ডার আছে যে সেই থিম আমরা তুলে ধরেছি। তিনি বলেন ভারত বিশ্বের সব দেশের থেকে এগিয়ে যে কোনো মূহুর্তে পরিস্থিতি মোকাবিলা করতে যা যা প্রয়োজন সেই সমস্ত অস্ত্র দেখা যাবে আমাদের মন্ডপে এলে। তিনি বলেন,যে সমস্ত সেনা বাহিনী শহিদ হয়েছেন তাদের জীবনী আমরা তুলে ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *