কোচবিহার : । তবে হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন হলেও রাজ আমলের এই হাসপাতালের বর্তমান পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । তার কারণ ১২০ বেডের বিশেষত্ব এই হাসপাতালটি বর্তমানে পরিকাঠামো দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ।
রবিবার কোচবিহার মহিষবাথান এলাকায় অবস্থিত জেডি হাসপাতাল এটি পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমাণ ভট্টাচার্য । এছাড়া উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক শচীন্দ্রনাথ সরকার, হাসপাতাল সুপার ডাক্তার এ কে বালা , অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ অন্যান্য ।
উল্লেখ্য হাসপাতাল যাত্রা বহু অবৈধ কাজকর্ম চলছিল সেটাকে মাথায় রেখে এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে । পুন্ডিবাড়ী থানার অন্তর্গত এই পুলিশ ক্যাম্প এই এলাকার বিভিন্ন বিষয়ে দেখাশোনা করবে । তবে জানিয়ে রাখি কোচবিহার রাজ আমলে তৈরি জে ডি হাসপাতাল একসময় টিবি হাসপাতালে নামে পরিচিত ছিল । ১২০ বেডের এই হাসপাতালে টিভির পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা হত । তবে ধীরে ধীরে হাসপাতালটি বেহাল অবস্থার মধ্যে রয়েছে। হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে সমস্তটাই বেহাল অবস্থায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । হাসপাতাল টিকে সঠিকভাবে হাসপাতাল গড়ে তোলা হলে স্থানীয় মানুষ অনেক লাভবান হবে । তার কারণ প্রায় দশ কিলোমিটার দূরে রয়েছে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অন্যদিকে তিন কিলোমিটার দূরে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । সেই ক্ষেত্রে এই হাসপাতালের গুরুত্বপূর্ণ অনেকটাই । যদিও হাসপাতাল শূকরের দাবি বিষয়টি গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

