পূজোর মরসুম শেষ হয়েছে কিন্তু কালিয়াগঞ্জ শহর জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা বার্তা,পূজা কমিটি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রচার মূলক ব্যানার-ফেস্টুনে এখনও ছেয়ে রয়েছে গোটা শহর।তার জেরে কালিয়াগঞ্জ পুর এলাকায় দৃশ্য দূষণের অভিযোগ উঠছে।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকারিরা সাধারণ মানুষের নজর কাড়তে দূর্গা পূজা,কালী পূজা ও ছট পূজা শুভেচ্ছা বার্তা যুক্ত ব্যানার – ফেস্টুন কালিয়াগঞ্জ শহর জুড়ে লাগিয়েছিল।কিন্তু সব উৎসব সমাপ্ত হলেও পূজার সময় ব্যবহারকারি ব্যানার – ফেস্টুন খোলা হয়নি, এতে করে শহরের দৃশ্য দূষণ ছড়াচ্ছে অভিযোগ শহর বাসিদের।তারা জানান,ব্যানার – ফেস্টুন গুলিতে কোথাও ধূলো জমে রয়েছে,কোথাও ছেড়া অবস্থায় রয়েছে, কোথাও আবার নোংরা অবস্থায় রয়েছে ফলে দৃশ্য দূষণ হচ্ছে। পুরসভার উচিত ব্যানার- ফেস্টুন গুলি খুলে নেওয়া।
এই বিষয়ে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু বলেন,আমি সদস্য চেয়ারে বেসেছি।বিষয়টি আমার জানা ছিল না। তিনি সমস্যার কথা শিলার করে নিয়ে বলেন খুব শিগ্রহ শহর জুড়ে লাগানো সব ব্যানার – ফেস্টুন খুলে ফেলা হবে।

