আলিপুরদুয়ার : ——-——-এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো, জানা গেছে ঘোকসাডাঙ্গা নিবাসী গত সাত মাস হল বিবাহ হয়েছে ফালাকাটার দেওগাঁও এক যুবকের সাথে, গত ২৮ দিন বাপের বাড়ি থেকে ফিরে আসার দুদিন পরেই শশুর বাড়ির ঘরের ফ্যানের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন, খবর দেওয়া হয় ফালাকাটা থানায়, ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনীক রায়, ফালাকাটা থানার পুলিশ আধিকারিক, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান সেরিনা খাতুন l পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে l
এক ১৫ বর্ষীয় নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চ্যাঞ্চল্য ছড়ালো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
কালচিনি ব্লকের চিঞ্চুলা বাসিন্দা এক ১৫ বর্ষীয় ছাত্রী বিহারে তার দাদুর বাড়িতে থেকে পড়াশোনা করতো। দুদিন পূর্বে তার বাবা ও মা তাকে বিহার থেকে চিঞ্চুলাতে নিয়ে আসে। এবং এর পড়েই তার নিজের ঘড়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

