পৃথক দুটি ঘটনায় গুরুতর আহত চার জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী ও কোর্টমোড় হেলথ ওকে নার্সিং হোমের সামনে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বুনিয়াদপুর;—  থেকে রায়গঞ্জ যাবার রাস্তায় বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী এলাকায় ও কোর্ট মোড় পার করে হেলথ ওকে নার্সিং হোমের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাইক আরোহীর নাম রাজেশ রায় (২৫) ও বলোরাম রায় (২১) দুই জনের বাড়ি তপন থানার অন্তর্গত নয়াবাজার এলাকায়। কুশমন্ডি বন্ধুর বাড়ি ঘুরতে গিয়েছিল তারা। সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি যাবার পথে কোর্ট মোড় পার করে হেলথ ওক নার্সিং হোমের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে বাইকটি ধাক্কা মারে একটি টোটোকে। ঘটনায় গুরুতর আহত হয় বাইক থাকা দুই জন। অন্য দিকে কুশমন্ডি থানার অন্তর্গত নান্দপুকুর গ্রাম থেকে লিশান আলী (১৫) বাইক নিয়ে হাপনীয়া জালসা সোনার জন্য যাবার পথে জোড়দিঘী এলাকায় একটি সাইকেল আরোহীকে সজোড়ে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী ও সাইকেল আরোহী। আহত সাইকেল আরোহীর নাম নিতাই বর্মন (৩৯) বাড়ি জোড়দিঘী এলাকায়। দুর্ঘটনায় আহত বাইক আরোহী ও সাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দুইজন বাইক আরোহীকে উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ও পরিস্থিতি সামলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।

এই বিষয়ে আহত সাইকেল আরোহী নিতাই বর্মন জানিয়েছেন আমি সাইকেল নিয়ে রাস্তা পর জবার সময় একটি বাইক প্রচণ্ড দ্রুত গতিতে বুনিয়ারপুরের দিকে আশার সময় আমি সরে গেলেও আমায় এসে লাগিয়ে দেয়। ঘটনায় আহত হয় আমি ও বাইক আরোহী। আমরা রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *