বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ।
একটি ভয়াভহ পথ দুর্ঘটনা ঘটে গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া শিলিগুড়ি মোড় শ্মশানপাড়া গোয়াগাঁও রাস্তায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিয়ার ধাকা মার । মাথায় আঘাত লাগার ফলে ঘটনাস্থলেই মারা যায় । জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সোনা রায় বাবার নাম ডোডি রায় বাড়ি করণদিঘী ব্লকের দোহমোনা গ্রাম পঞ্চায়েতের চন্দ্রগাও রায়পাড়া গ্রামের । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রসাখোয়া ফাড়ির পুলিশ বডিটিকে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা । ময়নাতদন্তের জন্য করণদিঘী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় । পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ ।
: শিলিগুড়ি মিলনপল্লী এলাকায় এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি:-
শুক্রবার রাতে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির মিলনপল্লি এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার একটি বাড়িতে নার্সিং হোস্টেল ছিল যেখানে বেস কিছু নার্সদের রাখা হত।এছাড়াও তাদের অভিযোগ,রাত বিরেতে বহু মানুষের সেখানে আসা যাওয়া থাকতো।শুক্রবার এক নার্সের ঝুলন্ত দেহ নিজের ঘর থেকে উদ্ধার হয় সন্দেহজনক ভাবে।পুলিশে খবর দেওয়ার বদলে নার্সিংহোমের তরফে দেহ নিয়ে যাওয়ার চেষ্টা হলে এলাকার বাসিন্দারা তাদের আটকে দেয় ও এরপর পুলিশে খবর দেওয়া হয়।
পরবর্তীতে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে মৃত নার্সের নাম-অর্চনা থাপা,বাড়ি দার্জিলিং।
মৃত্যুর কারন খতিয়ে দেখছে পুলিশ।
মৃতা নার্স অর্চনা থাপার দেহ নিতে দার্জিলিং থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এসে পৌঁছায় মৃতার পরিবারের সদস্যরা।মৃতার পরিবারের সন্দেহ তাদের মেয়ে আত্মহত্যা করেনি,তাকে খুন করা হয়েছে।এছাড়াও মৃতার দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তারা।মেয়ের ন্যায় চাই দাবি মৃতার মায়ের।পাশাপাশি তারা এই ঘটনায় থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
: মালদা, ১৯ অক্টোবর,
কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শনিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল ‘মালদার গাজোলের আকন্দা এলাকায়। জানা গেছে, মৃত কলেজ ছাত্রের নাম রঞ্জন বিশ্বাস, বয়স ২৩ বছর। বাড়ি গাজোলের আকন্দা এলাকায়। তার বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই-বোন। তাই পরিবারের আর্থিক সংকটের কারণে রঞ্জন কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজও করত। পরিবার সূত্রে খবর, রঞ্জন প্রতিদিনের মতো শনিবার সকালেও মর্নিং ওয়াক করতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর দিয়ে মর্নিং ওয়ার্ক ও বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন । এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন বালুরঘাট যাওয়া সময় তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রঞ্জন বিশ্বাস রেল লাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বালুঘাট মর্গে। পাশাপাশি ‘মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

