বিগত কয়েক বছর ধরে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিট। এবার বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বিশ্ব উষ্ণায়নের দাপট থেকে পরিবেশকে রক্ষা করতে তারা বৃক্ষরোপণের মত একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করল। বৃক্ষরোপণের আদর্শ সময় হলো বর্ষা মরশুম । প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে বৃহস্পতিবার বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসে প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিট সহ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন, গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ , বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্যরা। বৃক্ষরোপণের জায়গা হিসাবে বেছে নেওয়া হয় বুনিয়াদপুর ফুটবল মাঠ চত্বরে ও বুনিয়াদপুর কিষাণ মান্ডি চত্বরে ও গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরের চত্তরে। বৃক্ষরোপণের সময় বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মণ ও বংশীহারী থানার আইসি নিজ হাতে বৃক্ষরোপন করেন। এদিন প্রায় শতাধিক চারাগাছ তারা রোপণ করেন। পরবর্তীতে এর থেকেও বেশি চারা গাছের পাশাপাশি আরো অন্যান্য সমাজসেবক মূলক কাজে এগিয়ে আসবেন বলে জানিয়েছেন প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিটের সদস্যরা।
এই বিষয়ে প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিট চেয়ারম্যান বুবুন রায় জানিয়েছেন আমাদের লক্ষ্য আশেপাশের ফাঁকা জায়গায় আরও বেশি করে বৃক্ষরোপণ করা এবং একইসঙ্গে বৃক্ষরোপণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা। পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে এই পরিকল্পনা করছি। তাই আজকে আমরা প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল অ্যাসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিট এর পক্ষ থেকে আমরা আজকে শতাধিক বিক্ষ রোপণ করছি বুনিয়াদপুর শহরে।
এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন আজকে প্রগ্রেসিভ নার্সিংহোম এন্ড হাসপাতাল অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর ইউনিটের পক্ষ থেকে বুনিয়াদপুরে প্রায় শতাধিক গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। একটি গাছ একটি প্রাণ আমরা প্রায় সকলেই জানি। তাই আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।

