প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী দক্ষিণা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় মন্দির প্রাঙ্গণে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:——————–—-রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সমাজসেবী পঙ্কজ গুপ্তের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পুজো এবং তার উদ্যোগেই তিন দিনব্যাপী চলে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ইংলিশ বাজারের একাধিক ওয়ার্ডের পাশাপাশি পুরাতন মালদা পৌরসভারও একাধিক ওয়ার্ডের দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। নিজে হাতে বস্ত্র তুলে দেন সমাজসেবী পঙ্কজ গুপ্ত। তিনি জানান মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ তার সঙ্গে রয়েছে। তাই প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আগামী বছর আরও বড় করে এই অনুষ্ঠান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *