মালদহ: ——————–——–প্রতিবছরের মতো এই বছরও মালদহ জেলা মাউথঅর্গান একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। বছরের বিভিন্ন সময়ে নানান সংস্কৃতিক মঞ্চে মাউথ অর্গান শিল্পীরা তাদের অনুষ্ঠান করে থাকেন। পাশাপাশি প্রতিবছর শুধুমাত্র মাউথ অর্গান একাডেমির পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক এই সংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শিশু শিল্পীরা অংশগ্রহণ করে। এছাড়াও প্রাপ্ত বয়স্ক শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন শিল্পী এই বার্ষিক মাউথ অর্গান অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই মাউথঅর্গান ফেস্ট অনুষ্ঠিত হল শহরের একটি বেসরকারি হোটেলে। এদিন সকাল দশটা থেকে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রাত পর্যন্ত চলবে মাউথ অরগান ফেস্ট। স্থানীয় শিল্পীরা ছাড়াও জেলার বাইরের বিশিষ্ট মাউথঅর্গান শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন।

