প্রতি বছরের মত এ বছরও ছট পুজো উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বুনিয়াদপুর শহর। ছট পুজোকে ঘিরে আনন্দ উৎসবের মেতে উঠেছেন সকলে।

কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

ছট পূজা হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর ও ছটী মাঈর প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না। প্রতি বছরের মত এ বছরও দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি বুনিয়াদপুর শহরের ছট পুজোয় মেতে উঠেছে। বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীর ধারে ডাকবাংলা গেটে ও বংশীহারী হালদার পাড়া এলাকায় ছট পুজোর ঘাট তৈরি করে দেওয়া হয়েছে বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে, ব্যাবস্থা করা হয়েছে লাইটেরও। এছাড়াও বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন এর পরের বছর এর থেকেও ভালো ব্যবস্থা করা হবে ছট পূজা উপলক্ষে। ছট পুজোর রাতে ডাকবাংলা ঘাটেই বাউল, কীর্তন গান, বাজনা ও নাটকের ব্যবস্থা পরের বছর থেকে করার কথা ভাবা হচ্ছে। পূজোতে আসার দর্শনার্থীরা রাতে বাড়ি না গিয়ে ঘাটেই থেকে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করব।

বুনিয়াদপুর পৌরসভা চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও ছট পূজা উপলক্ষে বুনিয়াদপুর শহরে দুইটি ঘাট তৈরি করা হয়েছে ও সেই ঘাট গুলিতে লাইট এর ব্যবস্থা করা হয়েছে। এর পরের বছর আরো ভালো কিছু করার ব্যবস্থা আমরা করছি, এছাড়াও পূজোতে আসার দর্শনার্থীরা রাতে বাড়ি না গিয়ে ঘাটেই থেকে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করব। সেই রাতে ঘটার মধ্যেই বাউল, কীর্তন, গান বাজনার ব্যবস্থা করা যেতে পারে সেদিকেও ব্যাবস্থা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *