ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার চুরি,তদন্তে পুলিশ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

।লক্ষাধিক টাকার সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন ৩৬নম্বর ওয়ার্ডের শান্তি নগর বৌবাজার এলাকায়।জানা গিয়েছে,রবিবার সকালে বাড়ির মালিক শিবু হালদার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান।এদিকে তার স্ত্রী মেয়ের শরীর ভালো না থাকার জন্য মেয়ে কে দেখতে যান তার মেয়ের বাড়িতে।রাতে কাজ শেষে করে শিবু হালদার ও তার স্ত্রী দুই জনে বাড়ি ফিরে দেখেন বাইরে গেটে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে।ঘরের দরজা ভেতর থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে।পাশের দরজা খোলা,এরপর ঘরে ঢুকেই নজরে আসে চুরির ঘটনা।আলমারি থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও কিছু নগদ টাকা।এদিকে ঘটনার পর খবর দেওয়া হয় ভক্তি নগর থানায় অন্তর্গত আশিঘড় ফাঁড়ির পুলিশ কে।পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *