শিলিগুড়ি:-
গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদাপোশাকের পুলিশ সোমবার রাতে ফুলবাড়ি সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাক আটক করে।তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় মোট ১৮টি গরু।পুলিশ সূত্রে জানা গিয়েছে,জিজ্ঞাসাবাদের সময় ট্রাকের চালক জানায়,বিধাননগর এলাকা থেকে গরুগুলি আসামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।তবে কাগজপত্র দেখাতে বললে চালক কোনো বৈধ নথি দেখাতে পারেননি।উদ্ধার হওয়া গরুগুলিকে একটি স্থানীয় খামারে পাঠানো হয়েছে।ট্রাকচালক সফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

