ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবিতে গঙ্গারামপুরের গোচিহারে অবস্থান-বিক্ষোভের পাশাপাশি ভারতবর্ষ ব্যাপী আগামিতে ট্রাক ধর্মঘটের হুমকি দেওয়া হল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর,১১ সেপ্টেম্বর: ———-——৭২ ঘন্টাফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন ট্রাক ধর্মঘট সফল করতে পথে এদিন নামল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখানো হল। পাশাপাশি আটকানো হলো লরি।
বিভিন্ন জায়গায় বিনা কারণে ট্রাকের কাগজপত্র খতিয়ে দেখছেন ও টাকা দাবি করছেন সিভিক ভলান্টিয়াররা বলে অভিযোগ করেন সংগঠনের সদস্যরা। এমনকি যেখানে সেখানে অনলাইনে ট্রাফিক আইনের একাধিক ধারায় মামলা দেওয়া হচ্ছে বলে ট্রাকে ওভারলোডের বিরুদ্ধে। কিন্তু আন্ডারলোড ট্রাকে থেকে টাকা নেওয়া হচ্ছে। এমনকি পরিবহন আধিকারিক ও ব্লক দপ্তরের আধিকারিকরাও নানারকমভাবে তাদের হেনস্থা করছেন দিনের পর দিন বলে তাদের অভিযোগ। মাঝেমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ট্র্যাক ড্রাইভারদের উপর বাংলাদেশীদের অত্যাচারের খবর মিলছে। সেগুলি বন্ধসহ মোট ৭ দফা দাবিতে টানা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই মত এদিন থেকে ট্রাক ধর্মঘট শুরু হয়। বুধবার সকাল থেকে গঙ্গারামপুর থানার গচিয়ারে ঘাটি গাড়েন জেলার হিলি,বালুরঘাট ও গঙ্গারামপুরের ট্রাক ওনার ওয়েল ফেয়ার ত্র্যাসোসিয়েশনের কর্মকর্তারা। গাচিয়ারে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে মঞ্চ বানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা।ট্রাক ধর্মঘটে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়ে গচিয়ারে পুলিশী মোতায়ন ছিল যথেষ্ট।

সংগঠনের গঙ্গারামপুরের অন্যতম নেতা রামগোপাল বিশ্বাস ও হিলির আরেক নেতা দীপঙ্কর বৈদ্যরা জানিয়েছেন, দাবি আদায়ের জন্য আমরা এমন কর্মসূচি নিয়েছি। সমস্যা সমাধান না হলে আগামীতে আমরা সারা ভারতবর্ষ ব্যাপী ট্রাক ধর্মঘটের আন্দোলনে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *