বংশীহারী ব্লক ও বুনিয়াদপুর টাউন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ও জেলা সভাপতির নির্দেশে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

আর মাত্র কিছুদিন পরেই রয়েছে 26 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী ও মজবুতি করে তুলতে নতুন কমিটি ঘোষণা করেছেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবার লক্ষ্যে করা হচ্ছে এই নতুন কমিটি। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা পরিষদের সদস্য তথা জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের নেতৃত্বে শুক্রবার বেলা ১১ টা নাগাদ বুনিয়াদপুর শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করলেন। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস ইউনিয়নের মধ্যে বুনিয়াদপুর শহরের নতুন কমিটিতে রয়েছে ১৯ জন। বংশীহারী ব্লকের চারটি অঞ্চলে রয়েছে ৪ জন সভাপতি ও ৪ জন সহ সভাপতি। এছাড়াও চারটি অঞ্চলে মোট ৩৪ জনকে নিয়ে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার, বুনিয়াদপুর শহরের টাউন সভাপতি বিশ্বনাথ সরকার, বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি এমদাদুল হক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্তবৃন্দুরা। কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের মধ্যে নতুন ও পুরাতন উভয় কর্মীকে নিয়ে করা হয়েছে এই কমিটি। আগামীদিনে কমিটিতে থাকা সদস্যরা সাধারণ মানুষের পাশে ও বাড়ি বাড়ি পৌঁছে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের বার্তা পৌঁছে দেবেন। ফলে তৃণমূল দল আগামীদিনে আরো শক্তিশালী ও মজবুত হবে বলে আশা করছেন। আগামী ২৬ এর নির্বাচনে বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক গত বারের তুলনায় এবার ভালো ফলাফল পাওয়া যাবে সেই আশাবাদী।

এই বিষয়ে বংশীহারী ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি এমদাদুল হক জানিয়েছেন আমরা আজকে বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ব্লক ও শহর মিলিয়ে প্রায় ৬১ জনকে এই নতুন কমিটিতে রাখা হয়েছে। আগামী দিনে নতুন কমিটিতে থাকা সদস্যরা তৃণমূলের হয়ে সাধারণ মানুষের পাশে পৌঁছাবেন ও পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *