বউমা ষষ্ঠীর আয়োজন করল রায়গঞ্জের একদল মহিলা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম জামাইষষ্ঠী। মূলত সন্তানের বিশেষ করে পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই অরণ্যষষ্ঠী পালন করা হয়। যদিও প্রাচীন বাংলায় ষষ্ঠীতে মেয়েকে জামাই সহযোগে বাপের বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়নের প্রথা থেকেই অরণ্যষষ্ঠীর জামাইষষ্ঠীতে রূপান্তর। কিন্তু এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়ে থেকে যায়। এই কারণেই প্রথা ভেঙে বউমা ষষ্ঠীর আয়োজন করল রায়গঞ্জের একদল মহিলা। রায়গঞ্জের একটি রেস্তোরায় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হলো বাড়ির বউদের। ষাট বাছা থেকে শুরু করে পাখার বাতাস, মিষ্টি মুখ এমনকি কেক কাটা কিছুই বাদ গেল না অনুষ্ঠানটিতে। তবে এত আনন্দ আয়োজনের মধ্যেও কোথাও যেন ধরা পরল একটা প্রতিবাদের সুর। সেই প্রতিবাদ হতে পারে নারী পুরুষের সমানাধিকারের জন্য বা হতে পারে সমাজে নারীদের প্রতি একাধিক অপমানের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *