আলিপুরদুয়ার :——————- বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে এক নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় শুক্রবার সকালে খাঁচাবন্দী হয় এই লেপার্ডটি।
বেশ কয়েকদিন ধরে মথুরা চা বাগানে লেপার্ডের আনা গোনা লক্ষ্য করেছিল শ্রমিকরা। লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে বনদফতরের চিলাপাতা রেঞ্জের থেকে মথুরা চা বাগানে এক নম্বর সেকশনে খাঁচা পাতা হয় এবং ছাগলের টোপ দেওয়া হয়।
অবশেষে শুক্রবার সকালে খাঁচাবন্দী হয় লেপার্ডটি।
এদিন সকালে খাঁচাবন্দী লেপার্ড দেখতে পেয়ে শ্রমিকরা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ড উদ্ধার করে।

