রবিবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বাঘাযতীন সংঘের ৪৭ তম কালীপুজোর আনুষ্ঠানিক সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে। খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব সদস্যরা একত্রিত হয়ে ক্লাবে জমায়েত হয় এবং পুরোহিতের মাধ্যমে নিষ্ঠা ও ভক্তির সহিত খুঁটিপূজো হয়। এদিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন বাঘাযতীন সংঘের সম্পাদক তথা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা। সকল পুজো উদ্যোক্তারা হাত লাগিয়ে নতুন বাঁশের খুঁটি স্থাপন করে । এদিন খুঁটি পূজার মধ্যে দিয়ে ক্লাবের সম্পাদক কার্তিক ঘোষ জানান, পুরাতন মালদা শহর ও ব্লকের মধ্যে সবচেয়ে বড় পুজো হয় বাঘা যতীন ক্লাবে, তবে এবারে পুজোর মন্ডপ তৈরি হচ্ছে শাল পাতা দিয়ে তৈরি করা এক কাল্পনিক মন্দির ,আশা করি দর্শকদের মন মুগ্ধ হয়ে উঠবে মন্ডপ দর্শনের পর। তবে শুধু পূজা অর্চনা নয় এই ক্লাব সদস্যরা সারা বছর মানুষের জন্য সমাজসেবামূলক কাজ করে আসছে । এই ক্লাবের কালী পূজোয় মূল আকর্ষণ হচ্ছে প্রতিমা আনায়ন কেন্দ্র করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

