বাড়ির উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদত্ত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক বৃদ্ধার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :———– মৃতদেহটি আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজের মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই বৃদ্ধার নাম নির্মলা রায় বয়স(৫০)বছর। পরিবারের রয়েছে স্বামী ভবেশ রায় বাড়ি মালদা জেলার বামন গোলা থানার হরিপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায় গত সপ্তাহে বাড়িতে অন্যান্য দিনের মতো সকালে রান্না করছিলেন । সেই সময় রান্না করতে গিয়ে উনুনের আগুন ওই বৃদ্ধের শাড়িতে লেগে যায়। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ওই বৃদ্ধকে আগুনের হাত থেকে রক্ষা করে। এরপর তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধার পরিবারসহ গোটা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *