বাড়ির দোতলায় মজুত ১০ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি! দত্তপুকুরে বিস্ফোরণ কান্ডের পর বড়সড় সফলতা বালুরঘাট থানার পুলিশের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

, বালুরঘাট, ৩০ আগষ্ট —–— দত্তপুকুরে বিস্ফোরন কান্ডের পর নিষিদ্ধ শব্দবাজির অবৈধ মজুত নিয়ে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বুধবার গোপন খবরের ভিত্তিতে একটি বাড়ির গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু পিডব্লুডি পাড়া এলাকার এমন ঘটনায় রীতিমতো আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। যেখান থেকেই এদিন অবৈধভাবে মজুত রাখা প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। একইসাথে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তরুন নন্দী নামে ওই বাড়ির মালিককেও আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ি মালিকের নাম তরুন নন্দী। বাড়ির ভিতরে একটি অস্থায়ী গোডাউন বানিয়ে নিষিদ্ধ শব্দবাজি মজুত করেই রমরমা ব্যবসা চালাচ্ছিলেন। এদিন দুপুরে তার গোপন খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় অভিযান চালান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা। যেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় দুই গাড়ি বোঝাই নিষিদ্ধ শব্দবাজি। যার জিজ্ঞাসাবাদের জন্য এদিন বাড়ি মালিককেও আটক করে থানায় নিয়ে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নিষিদ্ধ বাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এদিকে এই ঘটনার পর কিছুটা অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, এলাকার অনেকেই ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজির খবর জানতেন না। পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির দোতলায় কিভাবে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মজুত করেছিল ওই ব্যক্তি যা নিয়েও অবাক হয়েছেন বাসিন্দারা।

বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, জেলাজুড়েই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন একটি গোপন সূত্রের খবর পেয়ে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। কত পরিমাণ বাজি রয়েছে এবং তা কোথা থেকে এসেছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *