বাড়ি থেকে প্রায় কিছুটা দূরেই কৃষকের মৃতদেহ উদ্ধাকে ঘিরে চাঞ্চল্য ছাড়ালো

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা————বুধবার সকালে মালদা জেলার বামন গোলা থানার পাটুল এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত কৃষকের নাম বিন্দু ওরাও বয়স (৫০)বছর। পরিবারের রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও দুই মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরিবারের সাথে। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জমির পাশে ওই কৃষকের ঝুলন্ত দেহ দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় বামন গোলা থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবারসহ গোটা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *