বাথরুমের ঘুলঘুলি ভেঙে পালানো বিচারাধীন বন্দী কে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার পুলিশের। তপনের হজরতপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন অভিযুক্ত মহাবুর সরকার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

, বালুরঘাট, ২৫ মে ——-— সংশোধনাগার চিকিৎসা কক্ষ থেকে পালানো বিচারাধীন বন্দী কে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার বালুরঘাট থানার পুলিশের। শুক্রবার রাতে একটি গোপন সুত্রের খবর পেয়ে তপনের হজরতপুরে নিজের বাড়ি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম মহাবুর সরকার। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় থাকা সংশোধগারের চিকিৎসা কক্ষ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে বাথরুমের ঘুলঘুলি ভেঙে পালাতে সক্ষম হয়েছিল ওই অভিযুক্ত। যে ঘটনা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতাল কতৃপক্ষ ও কেন্দ্রীয় সংশোধনাগার কতৃপক্ষ বৃহস্পতিবার বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। যে ঘটনার তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ওই অভিযুক্ত বিচারাধীন বন্দীকে গ্রেফতার করতে সক্ষম হয় তপন ও বালুরঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী শুক্রবার রাতে তপনের হজরতপুরে নিজের বাড়িতে চুপিসারে ঢুকেছিল ওই অভিযুক্ত। যার গোপন খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে অভিযুক্ত মহাবুর সরকারকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় তপন ও বালুরঘাট থানার পুলিশ। শনিবার ধৃতকে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *