বালুরঘাট, ২৬ মার্চ —-– আস্ত মদের দোকান লুট! চোরের কান্ড দেখে অবাক পুলিশও। রবিবার সকালে বালুরঘাটের চকভৃগু এলাকায় একটি মদের দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। রাতের অন্ধকারে দোকানের ছাদের টিন খুলে এবং দরজার তালা ভেঙ্গে প্রচুর পরিমাণে দেশি বিদেশি মদ নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। চুরি করা হয়েছে ইনভার্টারের ব্যাটারিও। দোকান মালিক প্রদীপ দাম ও প্রসেনজিৎ দেবরা জানিয়েছেন সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মদ চুরি গেছে। এদিন সকালে যে ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় এলাকায়। যে ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। দোকান মালিকের সাথে কথা বলে ও দোকানের ভিডিও রেকর্ডিং করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানে কেন সিসিটিভি ছিল না তা নিয়েই উঠেছে প্রশ্ন। যার সুযোগ নিয়েই এই চুরি বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

