বালুরঘাট পৌরসভা এলাকায় অপরিশোধিত পানীয় জল সরবরাহের অভিযোগে সরব হল বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে শহরের বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জঞ্জাল পরিষ্কার সহ বিভিন্ন দাবিতে বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট পৌরসভা এলাকায় অপরিশোধিত পানীয় জল সরবরাহের অভিযোগে সরব হল বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে শহরের বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জঞ্জাল পরিষ্কার সহ বিভিন্ন দাবিতে বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। শহর জুড়ে একটি মিছিল করে পৌরসভায় পৌঁছায় বামফ্রন্টের কর্মী সমর্থক সহ নেতাকর্মীরা। আগামীতে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য বালুরঘাটের ২৫ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে পৌরসভা কর্তৃপক্ষ। নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন বাদেই শহরের বেশ কিছু বাড়িতে ঘোলা পানীয় জল সরবরাহের অভিযোগ ওঠে। জানিয়ে ময়দানে নামে বিজেপির দল। বিজেপির অভিযোগ নির্বাচনে খারাপ ফল করার জন্য এমন কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন একই ঘটনায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ শহরের নোংরা আবর্জনা পরিষ্কার ইত্যাদি বিষয় নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *