বাল্য বিবাহের উপরে সচেতন করতে এবং মহিলাদের খেলা ধূলা প্রতি আকৃষ্ট করে তুলতে মহকুমা ভিত্তিক ১০ দলীয় মহিলা কবাডি টুর্নামেন্টের আয়োজন ইটাহারে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

এদিন উত্তর দিনাজপুর জেলা সিনির উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসন ও কন্যাশ্রী বিভাগের সহযোগিতায় এই কবাডি টুর্নামেন্ট এর আয়োজন করা হয় ইটাহার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। এই খেলায় ইটাহার উচ্চ বিদ্যালয়, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ রায়গঞ্জ ও হেমতাবাদের বিভিন্ন স্কুলের ১০ টি কবাডি খেলার দল অংশ নেয়। টসের মধ্য দিয়ে খেলার সূচনা করেন, ইটাহার থানার বড়বাবু আশিষ কুন্ডু, ইটাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমার্ধের খেলায় অংশ মুখোমুখি হয় হেমতাবাদের নীল দিগন্ত ও সন্ধ্যাতারা কবাডি দল। টান টান উত্তেজনায় চলে খেলা। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন খেলা দেখতে মাঠ প্রাঙ্গনে ভিড় জমায় বহু দর্শন। মূলত, ঐতিহ্যবাহী কবাডি খেলার মধ্য দিয়ে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও এগিয়ে নিয়ে আসার পাশাপাশি এই কবাডি খেলার মধ্য দিয়ে সিনির তরফে বাল্য বিবাহ রোধ, অসময়ে গর্ভধারন ও শিশু শ্রম বন্ধ সহ একাধিক সচেতনতা মূলক প্রচার করা হয়। সিনির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সচেতনতা প্রচারকে সামনে রেখে রায়গঞ্জ মহকুমা ভিত্তিক এদিনের এই মহিলা কবাডি টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত হন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস সহ স্টেট অ্যাডভোকেশি অফিসার সুজয় রায়, প্রোগ্রাম অফিসার গৌতম মন্ডল, সিনির সদস্য সুশোভন দাস, প্রসেনজিৎ দে, জয়েন্ত রায় অন্যান্যরা। খেলা শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *