বাসন্তী পূজা উপলক্ষে মালদহের বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে কুমারী পূজা অনুষ্টিত হলো মঙ্গলবার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বামনগোলা:—-– বাসন্তী পূজা উপলক্ষে মালদহের বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে কুমারী পূজা অনুষ্টিত হলো মঙ্গলবার।মঙ্গলবার বাসন্তীর পুজোর মহা অষ্টমী তিথি সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়, আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রানানন্দজী মহরাজ,জানান এই মিশনে ২৪ বছর ধরে বাসন্তী দুর্গাপুজা ভিন্ন নিয়ম রীতি মেনে হয়ে আসছে। আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদার গয়েশপুর এলাকার মৃত্যুঞ্জয় ব্যানার্জির ছয় বছরের কন্যা মৃত্তিকা ব্যানার্জিকে কুমারী রূপে পূজা করা হয়।এই পুজোতে বহু ভক্তের ঢল দেখা গিয়েছে সকাল থেকেই। ও আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত দের মধ্যে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল বেলা সন্ধিপূজো রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *