বিজেপিতে যোগ দিয়েছেন বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। বুধবার একটি সংবাদ মাধ্যমে স্ক্রিন সট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও অপ্রচার বলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সাংবাদিক বৈঠক করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,১২ এপ্রিল : 
দক্ষিণ দিনাজপুর জেলার পোড় খাওয়া রাজনৈতিক নেতা বিপ্লব মিত্র। বর্তমানে বিপ্লব বাবু রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী। তাঁর ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পুরসভার পুর প্রধানের পদে রয়েছেন। বুধবার একটি সংবাদ মাধ্যমে স্ক্রিন সট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র না কী বিজেপিতে যোগ দিয়েছেন। ঘটনার পর থেকে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে। সংবাদ মাধ্যমের স্ক্রিন সট পৌচ্ছায় প্রশান্ত বাবুর কাছেও। পুরসভায় কাজ করার সময় নিজের দলবদলের খবর দেখে চমকে ওঠেন। এরপরেই তিনি পুরসভায় সাংবাদিক বৈঠক ডেকে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
বুধবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,আজকে হঠাৎ দেখতে পাচ্ছি মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র পুরসভার পুর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। এই খবরটি দেখার সঙ্গে সঙ্গে আমি সেই সংবাদ মাধ্যমের দপ্তরে ফোন করি। কিন্তু ফোনটি কেউ ধরেননি। এরপর সঙ্গে সঙ্গে আমি রাজ্য নেতা সুব্রত বকসিকে ফোন করি। তখন তিনি জানান খবরটি তারাও দেখেছেন। এবং মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলেছেন। কথা বলে তারা বুঝতে পেরেছেন খবরটি ভুয়ো। এবং তিনি আমাকে সাংবাদিক বৈঠক করার কথা বলেন। প্রশান্ত বাবু বলেন এই ধরনের মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সংবাদ মাধ্যম ভুয়ো খবর খবর করছে। আজকে সেটা আবারও পরিস্কার হয়ে গেল। প্রশান্ত বাবু বলেন সামনে পঞ্চায়েত ভোট। তাই বিরোধীরা বিভ্রান্ত করে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তিনি বলেন আমি তৃণমূল আছি। যতদিন বেঁচে থাকব তৃণমূল কংগ্রেস করব।
এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, এমন ঘটনা ঠিক নয়। পুরনো কিছু ছবি দেখানো হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূলই রয়েছেন।
জেলা তৃণমূল কংগ্রেসের মিডিয়া কনভেনার তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, এমন প্রচার করে একশ্রেণীর রাজনীতিবিদ আমাদের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। প্রশান্ত মিত্র তৃণমূলের রয়েছে। তিনি অন্য কোন দলে যোগদান করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *