বিজেপি নেতার বিরুদ্ধে 5000 টাকার বিনিময়ে ২০০২ সালে ভোটার তালিকা নাম তুলে দেওয়ার অভিযোগ উঠল । নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার:- বিজেপি নেতার বিরুদ্ধে 5000 টাকার বিনিময়ে ২০০২ সালে ভোটার তালিকা নাম তুলে দেওয়ার অভিযোগ উঠল । নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি তার সোশ্যাল মিডিয়া বিজেপি ওই নেতা শ্যামল দাস ছবি পোস্ট করে লিখেছে “এই রত্নটিকে চিনে রাখুন। নাম শ্যামল দাস,সাকিন বামনহাট ,পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের নেতা,আজ কিশামত দশ গ্রামে ধরা পরেছেন মাত্র ৫০০০ টাকার বিনিময়ে ,যাদের নাম ২০০২ এর ভোটার তালিকায় নেই তাদের নাম তুলে দেবেন বলে আশ্বাস দিয়ে বেড়াচ্ছিলেন।
জনগন ধরার পর একটু আদর করে,পুলিশের হাতে তুলে দিয়েছেন।শোনা যায় ইনি নিষিদ্ধ বস্তুর ব্যবসার সাথে জড়িত ” ।
মন্ত্রীর এই পোস্ট ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে । এই ঘটনায় ইতিমধ্যে শ্যামল দাসকে আটক করেছে পুলিশ । যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে । বিজেপি নবী সম্পূর্ণ উদ্দেশ্য বর্ণিতভাবে বিজেপি দিনহাটা যাতে না থাকে তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের দিয়ে এটি একটি সাজানো ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *