বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত পাড়ায় কর্মসূচি নয়। পাড়ায় চক্রান্ত কর্মসূচি। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এমন ভাবেই কটাক্ষ করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃনাল সরকার।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ বিদেশ রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের চাপান উতোর তত বাড়ছে। গ্রামের সাধারণ ও খেটে খাওয়া মানুষের মন কীভাবে আদায় করা যায় তার কৌশল নিয়েছে শাসক ও বিরোধীরা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ময়দানে নেমে পড়েছে তৃণমূল কর্মীরা।গ্রাম ঘুরে ঘুরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে তুলে ধরা হচ্ছে। বৃহস্পতিবার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করা হয়। তপনের রাধাগোবিন্দ মন্দির থেকে এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়। এরপর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাঘইট,সালাস,নিমতলা,কাদমা সহ হজরতপুর গ্রাম পরিদর্শন করেন। এদিনের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনাদি লাহিড়ি, তৃণমূল নেতা শংকর মন্ডল,খলিল সরকার,হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাব্বিনা বিবি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *