তপন,২৬ অগাস্ট :————— শনিবার তপন ব্লকের বটতলা দাউদপুরে। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে সূচনা করেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মন্ডল অপূর্ব সরকার,বিজেপি নেতা পিন্টু দাস প্রমুখ। সকাল থেকে গ্রামের মানুষজন চক্ষু পরীক্ষা করাতে শিবিরে ভিড় করেন। চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা বিতরন করা হয়।
বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরি বলেন,বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার উদ্যোগে ও ব্যবস্থাপনায় জেলার প্রতিটি জায়গায় আমরা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করছি। আজকে তপন বটতলায় চক্ষু পরীক্ষা শিবির করা হল। বহু মানুষ চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন।

