দীর্ঘ পাঁচ বছর ধরে বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলিনগরের বাসিন্দা রিজুয়ানা খাতুন। আর্থিক অসক্ষমতার কথা জানিয়ে তিনি চিকিৎসক প্রথমা দের কাছে সাহায্য চান। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসক তাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করান। পরীক্ষায় ধরা পড়ে তার বুকে গ্যাস জমে রয়েছে, যা থেকেই ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসক প্রথমা দের সিদ্ধান্তে গতকাল তার জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন। রোগী ও রোগীর পরিবার হাসপাতাল ও চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছে। চিকিৎসক প্রথমা দে জানান, অপারেশন না হলে রোগীর মৃত্যু সম্ভাবনা ছিল। সম্পূর্ণ বিনামূল্যে ও সফলভাবে এই বড় অপারেশন করে সাধারণ মানুষকে সরকারি হাসপাতালের প্রতি আস্থা রাখার বার্তাও দেন তিনি।

