হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৩ ই মার্চ : বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পক্ষ থেকে এদিন হরিরামপুর এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন প্রায় আটটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় । যেখানে হরিরামপুরের থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর চক্রবর্তী , এস আই শরৎচন্দ্র দাস সহ অন্যান অফিসারেরা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি হয়েছেন মোবাইল মালিকেরা।

