মালদা,২৩ মে : ——————— বৃহস্পতিবার সকাল থেকেই বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ। মন্দিরে পুজো দিতে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন ত্রিপুরা থেকে। এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবিদাসের উদ্যোগে গত তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আম জামতলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি। এদিন মন্দিরে নিয়ম করে পূজো দেন ভক্তরা। পুজো উপলক্ষে প্রায় আট হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্ন প্রসাদ।
এদিন বৌদ্ধ ধর্মালম্বি ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে।

