দিনহাটা : বুধবার স্কুলের দিদিমনির ব্যাগ থেকে টাকা নিয়েছে ছাত্রছাত্রীরা! এই অভিযোগে ছাত্রছাত্রীদের মারধর করেছে দিদিমনি। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিশু শিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও অভিযুক্ত দিদিমনির বক্তব্য পাওয়া যায়নি।#

