বুনিয়াদপুর শহরের ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর হাত দিয়ে ফিতে কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দার।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বহু বছর ধরে বুনিয়াদপুর শহর জুড়ে সুনামের সাথে হয়ে আসছে কালীপুজো। এই কালীপুজো উপলক্ষে ধুম ধামের সাথে মেতে উঠে বুনিয়াদপুর বাসী। বহু বছর ধরে কালীপুজো করে আসছে যুবশ্রী ক্লাব, যুব শক্তি ক্লাব, তরুণ সংঘ ক্লাব, অমর সংঘ ক্লাব, নতুন আলোক ক্লাব, অগ্রগামী ক্লাব সহ আরো বেশ কয়েকটি ক্লাবে। কেউ কারো থেকে পিছিয়ে থাকতে রাজি নয় কালী পুজো উৎসবে। তাই একপ্রকার একে অপরকে পাল্লা দিয়ে কালীপুজোর প্যান্ডেল, প্রতিমা ও লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছেন নিজ নিজ পুজো মন্ডপ। বুনিয়াদপুর শহরে কালীপুজো মন্ডপগুলি রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর হাত দিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন। বুধবার সন্ধ্যা নাগাদ বুনিয়াদপুর শহরের যুবশ্রী ক্লাবে সর্বপ্রথম মন্ত্রী এসে উপস্থিত হন। মন্ত্রী সহ এদিন সঙ্গে ছিল তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, সমাজসেবী সারদুল মিত্র, বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ তৃণমূলের বয় জ্যেষ্ঠ ও সম্মানীয় অতিথিরা ও ক্লাব সদস্যরা। এদিন যুবশ্রী ক্লাবের সদস্যরা মন্ত্রী সহ সঙ্গে আসা বয়োজ্যেষ্ঠ ও গুনী অতিথিদের ফুলের তোরা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ শেষে চলে ভাষণ পর্ব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তার পর ক্লাবের পুজো প্যান্ডেলের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর শুভ উদ্ভোধন করা হয়। পুজো উদ্বোধন করে প্যান্ডেলের কারুকার্য পরিদর্শন করেন মন্ত্রী সহ সম্মানীয় অতিথিরা । একইভাবে যুবশ্রী ক্লাবের পর যুবশক্তি ক্লাবের পুজো ফিতে কেটে ও প্রদীপ প্রজননের মধ্য দিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন ও প্যান্ডেলের কারুকার্য পরিদর্শন করেন। তারপর সেখান থেকে একইভাবে তরুণ সংঘ ক্লাবের পুজো শুভ উদ্বোধন করেন। তারপর পীরতলায় অমর সঙ্গ ক্লাবের পুজো উদ্বোধন করেন ও বিশুদ্ধ পানীয় জলের স্টল জল খেয়ে শুভ উদ্বোধন করেন মন্ত্রী। সাধারণ মানুষের সুবিধার্থে বুনিয়াদপুর পৌরসভার সহযোগিতায় পিরতলা অমর সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের পাশেই এ বিশুদ্ধ পানীয় জলের স্টল চালু করা হয়েছে। পথ চলতি সাধারণ মানুষরা সেই স্টল থেকে বিশুদ্ধ পানি জল খেতে পারবেন। সেখান থেকে সরাইঘাট নতুন আলো ক্লাবে গিয়ে পৌঁছান মন্ত্রী সহ সম্মানীয় অতিথিরা। নতুন আলো ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মন্ত্রী সহ সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়া হয়। বরণ শেষে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটে নতুন আলো ক্লাবের পুজো উদ্বোধন করেন। বুনিয়াদপুর শহরের ক্লাবের পুজো উদ্বোধন সেরে মন্ত্রী গিয়ে পৌঁছান দৌলতপুরে। রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে পুজো উদ্বোধন করায় খুশি হয়েছেন ক্লাস সদস্যরা থেকে শুরু করে সাধারণ মানুষ।

এ বিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন গোটা জেলার পাশাপাশি বুনিয়াদপুর শহরেও মোট আটটি পুজো মন্ডপের শুভ উদ্বোধন করলাম নিজের হাতে। বুনিয়াদপুর শহরে কালীপুজোয় কেউ কারো থেকে পিছিয়ে নয়, সবাই নিজের মতো করে সাধারণ মানুষজনদের আনন্দ দিতে নিজেদের মধ্যে প্রতিযোগী হয়ে উঠেছে। অন্য বারের তুলনায় এবার বুনিয়াদপুর শহরে কালীপুজো বেশি ভালো হয়েছে। আগামীতে কালীপুজো বুনিয়াদপুর শহরে আরো বড় করে করুক ক্লাব সদস্যরা এটাই আমরা চাই। আমিও বুনিয়াদপুর শহরের কালীপুজোয় অংশগ্রহণ করে নিজেকে গর্বিত বলে মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *