বুনিয়াদপুর শহর জুড়ে র‍্যালি করে হরিরামপুর বিধানসভার বামফ্রন্ট পার্থী নমিনেশন জমা দিলেন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বুনিয়াদপুর ৪এপ্রিল দক্ষিণ দিনাজপুর;—- দক্ষিন দিনাজপুর জেলাজুড়ে বিধানসভায় আসন রয়েছে ছয়টি।গঙ্গারামপুর মহকুমা শাসক দফতরে নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে ২রা এপ্রিল মাস থেকে। শনিবার দুপুর ১টা নাগাদ সিপিআইএম কার্যালয় থেকে প্রচুর মানুষ এক সঙ্গে জমায়েত হয় গোটা বুনিয়াদপুর শহর জুড়ে র‍্যালি করে হরিরামপুর বিধানসভার প্রার্থী ও কুশমন্ডি বিধানসভার প্রার্থী কে নিয়ে।এদিন প্রচুর মানুষের সমর্থনে এগিয়ে যায় হরিরামপুর বিধানসভার প্রার্থী গৌতম গোস্বামী। বিভিন্ন দলের সঙ্গে পাল্লা দিয়ে জোর কদমে চলছে বামেদের প্রচার। নমিনেশন জমা দেওয়ার পর থেকে কোমর বেঁধে নেমে পড়বে প্রচারে বলে জানিয়েছেন। যাদের খিদে রয়েছে বা যারা বেকারত্বের হাত থেকে রক্ষা পেতে চাইছেন তারাই বামেদের ভোট দেবে বলে আশা বাদি বামফ্রন্ট। তৃণমূল ও বিজেপি মিলে এসআইআর নিয়ে যে নোংরা রাজনীতি করছে তাদের প্রতিবাদে ও শাসক দলের দুর্নীতি তুলে ধরে প্রচার চালাবেন বলে জানিয়েছেন বামফ্রন্ট। এদিন প্রচুর মানুষ ছুটে আসেন বামেদের নমিনেশনে শামিল হয়েছেন। সাধারণ মানুষ বিজেপি ও তৃণমূলকে ভোট দিয়ে বুঝে গিয়েছে আগামী দিনে বেকারত্ব কোমর বদলে বাড়বে, বামফ্রন্ট ক্ষমতায় আসলে আগামী দিন বেকারত্ব সংখ্যা কমবে ও প্রচুর ছাত্র চাকরি পাবে।হরিরামপুর বিধানসভা থেকে বামফ্রন্ট প্রার্থী গৌতম গোস্বামী জয়ী হবেন বলে আশা বাদী। এবিষয়ে প্রার্থী গৌতম গোস্বামী জানিয়েছেন আমরা কোমর বেঁধে নেমে পড়েছি বিধানসভা ভোটের ময়দানে।তৃণমূল ও বিজেপি এসএইআর নিয়ে যে নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদ জানিয়ে আমরা প্রচার করছি।দিনের পর দিন বেকারত্ব সংখ্যা বেড়েই চলেছে শাসক দল সব দিক থেকে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। আমরা সকলের স্বার্থে উন্নয়নে লক্ষ্যে ময়দানে নেমেছে। আমরা আশাবাদী এই বিধানসভা থেকে বামফ্রন্ট জয়ী হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *