বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত রঞ্জন ধর। তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তপন,৩ জুলাই :——বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত রঞ্জন ধর। তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান।
ভোটের দিন এগিয়ে আসায় নাওয়া খাওয়ার উপায় নেই প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা কর্মীদের। তাই সোমবার বৃষ্টি মাথায় নিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে বের হলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত রঞ্জন ধর। সোমবার তিনি তপন পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেফালি সিংহ রায় ও গ্রাম পঞ্চায়েত প্রার্থী আল বেনুস হাঁসদার সমর্থনে প্রচার করেন। সেহাস থেকে প্রচার শুরু হয়। এরপর ধাইনগর,রামরামপুর,চাপড়াপাড়া,সহ আশপাশ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *