তপন,২৮ জুন :———-— তাঁর সঙ্গে প্রচার সারেন ১৫ নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী চিন্তামনি বিহা। প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এলাকার উন্নয়ন ও রাজ্য সরকারের প্রকল্প গুলি তুলে ধরেন।
২০১৮ সালে ভোটে দাড়িয়ে হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছিলেন কদমা গ্রামের গৃহবধূ রাব্বিনা খাতুন। গত পাঁচ বছরে তাঁর হাত ধরে এলাকার একাধিক উন্নয়ন মূলক কাজ হয়েছে। এবছর দল তাকে পঞ্চায়েত সমিতির ১৬ নম্বর আসনে প্রার্থী করেছে। প্রার্থী হবার পর থেকে রাব্বিনা দেবী আদাজল খেয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। এদিনও রাব্বিনা দেবী বৃষ্টি মাথায় নিয়ে গ্রাম চষে প্রচার করেন। জেলা পরিষদের প্রার্থী চিন্তামনি বিহা এবং ১১২ ও ১১৩ নম্বর গ্রাম সংসদের প্রার্থী মহামায়া ওঁড়াও,দিলীপ রায়কে সঙ্গে নিয়ে কদমা গ্রামে প্রচার শুরু করেন। এরপর মলকাহার পূর্বপাড়া,মাজা পাড়া,বর্মন পাড়া,মিদ্দৃপাড়া,দিঘিপড়া,পাড়াহার,তলাকাদমা,কাঞ্চিয়াপাড়া,মাস্টার পাড়া,কাদমা দক্ষিণপাড়া,দুর্গা মন্দির পাড়ায় প্রচার সারেন। এলাকার মানুষের কাছে তিনি উন্নয়নকে হাতিয়ার করে ভোট চান। তুলে ধরেন সরকারের বিভিন্ন প্রকল্পের কথা। দলীয় প্রার্থীদের সঙ্গে প্রচারে পা মেলান তৃণমূল নেতা খলিল মিঁয়া,সুবোধ বর্মন,নজরুল সরকার,রনজিৎ কীর্তনিয়া,নেপাল রায়,সনাতন কর্মকার প্রমুখ।
পঞ্চায়েত সমিতির প্রার্থী রাব্বিনা খাতুন বলেন,গত পাঁচ বছরে হজরতপুরের প্রতিটি এলাকায় পাকা রাস্তা,পানীয় জল মোড়ে মোড়ে পথবাতি সহ একাধিক কাজ করা হয়েছে। তাই প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আমাকে প্রচুর ভোটে জেতাবেন এটাই আমার আশা।

