মালদা— বৈদ্যুতিক শোক লেগে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মোহনা এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম লক্ষ্মী সাহা(২৫)।গৃহবধূর একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নিজের দোকান বন্ধ করছিলেন ওই বধূটি। দোকানের বাইরের বাল্ব খুলতে করতে গিয়ে বৈদ্যুতিক তারে শোক লাগে বলে খবর। ফলে মাটিতে লুটিয়ে পড়ে গৃহবধূটি। ঘটনাটি পরিবারে লোকজনের নজরে আসতেই তরিঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতলে নিয়ে আসেন।এরপর প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর অবস্থা অবনতি দেখে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূটির বলে জানান পরিবারের লোকজন। গৃহবধুর অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ।

