বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে মৃত এক, আহত দুই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ঘটনাটি ঘটেছে কালিয়াচকের খাসচাদপুরের একটি লিচু বাগানে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মুকলেসুর রহমান। সে বৈষ্ণব নগর থানা এলাকার ঘেরা ভগবানপুরের বাসিন্দা।
বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বৃহস্পতিবার গভীর রাতে তারা নির্জন স্থানে বোমা বাধছিল, এমন সময় আচমকাই বোমা বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে আহতরা। কিন্তু ঘটনাস্থল থেকে প্রায় ২০০মিটার দুরেই মারা যায় মুকলেসুর রহমান। এরপর বাকি আহতরা তাকে ছেড়ে পালিয়ে যায়।
এরপর পুলিশে খবর গেলে ঘটনা আসে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম ও উপকরণ। পুলিশ ইতিমধ্যেই সেগুলোর নমুনা সংগ্রহ করেছে ।
আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে এলাকায়।
কংগ্রেসের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই বোমা বানাচ্ছিল তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তৃনমুলের কোন‌ও সম্পর্ক নেই, সব ভিত্তিহীন অভিযোগ। আমরা চাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *