বোল্লা রক্ষাকালী মাতা মন্দিরের প্রধান পুরোহিতের ভুল মন্ত্র উচ্চারণের ভিডিও ভাইরাল-টোল সকলের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট ৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মাতা মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী “ওরফে”ভোলার ভুল মন্ত্র উচ্চারণের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই তাকে ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করে কটাক্ষ করেছেন।অনেকেই আবার সেই ভিডিও ফেসবুক পোস্টে লিখেছেন,এখন দু চকার গাড়ির শোরুমের মালিক, “আমার মা সবার মা” কৃপায় পুরোহিত অরূপ চক্রবর্তী “ওরফে”ভোলা, ২০২৬ এ চার চাকার শোরুম ও পরে ২০২৭ দশ শোরুম হতে চলেছে, কিনেছেন দামি গাড়িও।পেয়েছেন রেশন ডিলারশিপ।নতুন ভাবে নেমেছেন বিরাট আকারে আকারে ঠিকাদারি পেশায়তেও।অনেকেই বলছেন,এমন পুরোহিতের বাদলও।আবার তাকে টোল করে অনেকে সেই পোস্টে কমেন্ট করেছেন,শুধু নেচে কুচেই ভাইরাল হয়েছে প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী “ওরফে”ভোলা,পুজোর কোন মন্ত্র জানেন না তিনি,যেন ডিজিটাল নাচন পুরোহিত। অনেকে আবার বলেছেন সবই ভিভিআইপি ব্যবসা। কলাগাছ ফুলে আঙ্গুল হয়েছে।
এবার দেখে নেওয়া যা তিনি কি মন্ত্র বলতে চেয়েছিলেন ১)”শরণাগত-দীনার্ত-পরিত্রাণ- পরায়ণে সর্বস্যার্তি-হরে দেবী, নারায়ণী নমো’স্তু তে।”
২)”মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন।
যত্ পুজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তুতে।” কিন্তু বোল্লা মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী,”ভোলা”।সেখানেই তিনি ভুল মন্ত্র উচ্চারণ করেন বলে অভিযোগ করে ফেসবুকে পোস্ট করে নিন্দা করেন সকলে নেট দুনিয়ার ভক্তরা। জেলার পুরোহিত উজ্জ্বল গোস্বামী ও তারাতন্ত্র সাধক বৈদ্যনাথ ঘোষেরা বলেন,”ভুল মন্ত্র উচ্চারণে জজমানের অমঙ্গল হয়। যেটা না হয় বাঞ্ছনীয়। তাছাড়া মন্ত্রের সাংস্কৃত উচ্চারণ ভুল হলে তার ব্যাখ্যা অন্য হয়ে দাঁড়ায়।” বোল্লা মন্দিরে পুরোহিত অরূপ চক্রবর্তী ওরফে ভোলা,”মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন ধরেননি।” বোল্লা রক্ষা কালী মাতা পুজো কমিটির এবছরের সভাপতি মানস রঞ্জন চৌধুরী বলেন,”পুজোর সময় তো তিনি গ্রন্থ দেখেই পুজো করেন। হয়তো বা গ্রন্থ দেখে পুজো না করার কারণেই এমনটা হয়েছে। যদিও সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় বলে তিনি মনে করেন।” এখন দেখার এটাই আগামীতে বোল্লা রক্ষাকালী মাতা মন্দিরে প্রধান পুরোহিত তার নাচন কচুন কতটা কমিয়ে সঠিক পূজার মন্ত্র উচ্চারণ করে করে মায়ের পুজো করেন সেদিকেই সমস্ত ভক্তরা তাকিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *