ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর সহ আরো এক প্রতিবেশীর ঘর।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

হরিশ্চন্দ্রপুর,০৪ জুন: :——ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর সহ আরো এক প্রতিবেশীর ঘর।অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে।অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে আসেদা বেওয়া ও আঞ্জানা বিবির একটি করে শোয়ার ঘর ও রান্নাঘর সহ মোট চারটি ঘর।স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন রাতে আসেদা বেওয়ার বাড়ির পিছনে বিচালির পালায় আগুন দেখতে পায়।সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান।তবে অনেকেই মনে করছেন গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।নিমেষের মধ্যে আগুন গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে ছড়িয়ে পড়ে।দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর স্থানীয়রা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র,মজুত শস্য ও টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে যায়।পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছেন।আগুনের খবর পেয়ে রবিবার সকালে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ছুটে যায় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল কাদের ও এলাকার বিশিষ্ট সমাজসেবক রাহাত আসগর ও সাদ্দাম হোসেন।পরিবার দুটিকে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *