ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা অরুপ দাস।ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মানিকচক ব্লকের অন্তর্গত নুরপুর অঞ্চলের ব্রাহ্মণ গ্রাম এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ২৪ এপ্রিল :———-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম ইসমাইল শেখ (২৩)। পরিবারের বৃদ্ধ বাবা,মা,স্ত্রী এবং একটি সাত মাসের কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,পরিবারের আর্থিক অনটন মেটাতে প্রায় দুই মাস আগে কেরালায় যায় শ্রমিকের কাজে।কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরে ইসমাইল।পরবর্তী তিনি কেরালা থেকে গ্রামের বাড়ি অর্থাৎ নুরপুরে ফিরে আসেন।বাড়িতে আবারো অসুস্থ হয়ে পরেন তিনি।চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।জানা গেছে কিডনি সমস্যার কারণে রবিবার মৃত্যু হয় যুবকের।সোমবার সকাল নাগাদ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন।যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *