গঙ্গারামপুর,৩ অগাস্ট :———-– বৃহস্পতিবার বিকেলে সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে।
২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় বেশ কিছু আসনে জয় পেয়ে টিম টিম করে জ্বলে ছিল সিপিএম। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে প্রায় ধুয়ে মুছে সাফ বামেরা। এমন পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙা করতে আসরে নেমে রাজ্য ও জেলা সিপিএম নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার বিকেলে জেলার কর্মীদের নিয়ে গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে সধারন সভা করে সিপিএম। এদিনের সভায় হাজির হয়ে কর্মীদের সামনে বক্তব্য তুলে ধরেন সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্লোল মজুমদার,সিপিএমের জেলা সম্পাদক নারায়ন বিশ্বাস,সিপিএম নেতা মানবেশ চৌধুরি,নন্দলাল হাজরা,গৌতম গোস্বামী,প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম প্রমুখ। পঞ্চায়েত ভোটের ছাপ্পা, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি ও কর্ম সংস্থান,ও রাজ্য সরকারের দুর্নীতি তুলে ক্ষোভ উগড়ে দেন সিপিএম নেতারা।

