আলিপুরদুয়ার : ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাটখোলা এলাকায়। শুক্রবার ভোর সকাল আনুমানিক ৫ টার সময় আগুন লাগে ব্যবসায়ী স্বপন দাস ও শান্তনু দাসের দোকানে। কিছুক্ষণের মধ্যেই বিশাল আকার ধারণ করে।ক্ষতিগ্রস্ত হয় তার পাশের দোকানটিও খবর দেওয়া হয় দমকল বিভাগকেও। এরপর ধাপে ধাপে দমকলের দুটি ইঞ্জিনের প্রয়াসে প্রায় দু ঘন্টারও বেশি সময় পরে নিয়ন্ত্রণে আসে আগুন।তবে অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় স্বপন দাস ও শান্তনু দাসের দুটি দোকান । তবে কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কথায়, দীর্ঘদিন ধরেই হাট ব্যবসায়ীরা আবর্জনা স্তুপ করে রাখতেন। এরপর সেখান থেকেই কোনো ভাবে এদিন অগ্নিকাণ্ড হয় এবং যার কারনে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্বপন দাস জানান, প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ছিল দোকানে।আমার ব্যাগ, সুপরি এ সবেরই দোকান ছিল। গতকালই দোকানের নতুন সামগ্রী এনে ছিলাম।তবে কিছুই বাঁচাতে পারলাম না আর। আরেক ব্যবসায়ী শান্তনু দাস বলেন, ‘চায়ের কাপ, বিভিন্ন স্টিলের সামগ্রীর দোকান ছিল আমার।প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’

